বিজ্ঞাপন

আন্তর্জাতিক নার্স দিবসে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” ‘জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য তুলে ধরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নোয়াখালীতে র‍্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নোয়াখালী শাখার আয়োজনে এই র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে আলোচনা সভায় বিএনএ নোয়াখালীর সভাপতি আবদুল্লা ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নার্গিস আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো.সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিভিল সার্জন ডা: মো.আনোয়ার হোসেন, নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মোহাম্মদ নুরুল আলম।

এসময় নোয়াখালী জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নার্সেস দিবস উদযাপন করা হয়।

পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণায় প্রত্যাশিত জায়গায় পৌঁছেনি: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন