বিজ্ঞাপন

কেরাণীগঞ্জে ৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০।

বিজ্ঞাপন


র‌্যাব জানায়, মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কেরাণীগঞ্জ মডেল থানার বন্ধ ছাটগাঁও, জিনজিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মো. হুমায়ুন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার বারহাদ্দা এলাকায়।


র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিশ্চিত করেছেন তাপস কর্মকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া), র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০।

পড়ুন- অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে: স্পিকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন