বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ছোনগাছায় এইচবিবি রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি সেলিম রেজা

সিরাজগঞ্জে ছোনগাছা ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এইচবিবি রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে ইউনিয়নের পার পাঁচিল এলাকায় এ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।

বিজ্ঞাপন

জানা যায়, পার পাঁচিল এলাকার হেলালের বাড়ি থেকে ভাটপিয়াড়ী মসজিদ পর্যন্ত এবং লিংক কাশেমের বাড়ি থেকে মান্নানের বাড়ি পর্যন্ত সড়কটি এইচবিবিকরণ করা হবে। দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তিতে থাকা এলাকাবাসীর জন্য এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এমপি সেলিম রেজা বলেন, দেশের উন্নয়নে বর্তমান সরকার সমগ্র বাংলাদেশকে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, “উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। জনগণের অর্থে হওয়া প্রতিটি কাজের মান নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, কাজিপুর ও সদর আংশিক এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পড়ুন- মিরপুর টেস্ট: পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন