বিজ্ঞাপন

নবাবগঞ্জে কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে কৃষি খাতের আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কংগ্রেস” ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বেলা ১০ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদরের আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ সমাবেশ সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ। এসময় প্রধান অতিথি সৈয়দ তানভীর আহমেদ বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্টনার কংগ্রেসের মাধ্যমে আমরা মূলত কৃষি সংশ্লিষ্ট সব দপ্তরকে এক জায়গায় নিয়ে এসেছি, যাতে কৃষকরা বীজ, সার, প্রযুক্তিসহ সকল সরকারি সুবিধা এবং পরামর্শ একই ছাতার নিচে পেতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত উপ-পরিচালক নাজিয়াত আহমেদ এবং মো. শরীফুল ইসলাম কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সনাতন পদ্ধতি ছেড়ে কৃষকদের এখন প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষির দিকে ঝুঁকতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান তার স্বাগত বক্তব্যে উপজেলার কৃষিচিত্র তুলে ধরেন এবং পার্টনার কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি সমবায়, খাদ্য, প্রাণিসম্পদ এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা কৃষকের জীবনযাত্রার মান পরিবর্তনে সহায়ক হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা মন্ডল এবং উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

সমাবেশে কৃষি স্কুলের সদস্যসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৭০ জন অভিজ্ঞ কৃষক অংশগ্রহণ করেন। সম্মেলনে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধানের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরণের সমন্বিত উদ্যোগ নবাবগঞ্জের কৃষিতে নতুন গতি সঞ্চার করবে।

বিজ্ঞাপন

পড়ুন : মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন