কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকাল চারটায় কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে যশোদল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে যশোদল উচ্চ বিদ্যালয় ও সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুলের খেলার মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ওসি আবুল কালাম ভূঁইয়া শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গাছ লাগানোর পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করেন বাল্যবিবাহ প্রতিরোধ অল্প বয়সে বিয়ে কীভাবে একটি সুন্দর জীবন ধ্বংস করে দেয় তা তুলে ধরেন। মাদকমুক্ত সমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে থাকার আহ্বান জানান।
কিশোর গ্যাং প্রতিরোধ কোনো প্রকার অপরাধমূলক দল বা গ্যাং কালচারে জড়িয়ে না পড়ার নির্দেশ দেন। পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মো. হাবিবুল্লাহ ওসি (তদন্ত)ও মোস্তফা কামাল এস আই, কিশোরগঞ্জ মডেল থানা। বিদ্যালয় দুটির শিক্ষক শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকমহল।
পড়ুন : কাশিমপুরে বেকারিসহ তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা


