বিজ্ঞাপন

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

মঙ্গলবার রাজধানীতে বৃষ্টি না হওয়ায় ঢাকার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে আজ বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংস্থাটি জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন একই সময়ে ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুধু ঢাকাই নয়, দেশের আরও আটটি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পড়ুন: মার্কিন-ইরান সমঝোতায় এবার মধ্যস্থতা করবে চীন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন