বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, যার মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি রয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে ভোট হচ্ছে। মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল এবং সাতটি সদস্য পদে বিভিন্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম এবং সহ-সম্পাদক ও সদস্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল থেকে সম্পাদক ও সহ-সম্পাদকসহ কয়েকটি পদে প্রার্থী দেওয়া হয়েছে। সভাপতি পদে এই প্যানেল থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি।

এবারের নির্বাচনে প্যানেলের বাইরে থেকেও একাধিক প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পড়ুন: টিকা নিয়ে দোষ খোঁজার আগে মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন