ভারতীয় অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদের গুঞ্জন তীব্র হচ্ছে। আর এরই মাঝেই মৌনতা ভেঙে সামাজিক মাধ্যমে হাজির হলেন মৌনী। তবে বিচ্ছেদ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তার সাম্প্রতিক পোস্টটি ঘিরেই দানা বাঁধছে নতুন রহস্য। আজ বুধবার ছিল মৌনীর বোন রূপালি কাদিয়ানের জন্মদিন। বোনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
সেখানে মৌনী লিখেছেন, ‘ধ্বংস হোক বা আনন্দের সময় আমার বোন সবসময় আমার পাশে। তুমিই আমার সব কিছু। তোমার রসিকতা, বুদ্ধি আর সৌন্দর্য নিয়ে তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা ভাষায় বোঝাতে পারব না। জানি, তুমি আমার অনুভূতিগুলো টের পাও।’
মৌনীর এই আবেগঘন বার্তার গভীরে অন্য কোনো মানে খুঁজছেন ভক্তরা। বিশেষ করে ‘ধ্বংস’ শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি কি নিজের ব্যক্তিগত জীবনের বিপর্যয়ের ইঙ্গিত দিলেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে।
পড়ুন:মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান
দেখুন:সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, বিছানা না পেয়ে শিশুকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে |
ইমি/


