বিজ্ঞাপন

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদন্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫) হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত|

বিজ্ঞাপন

বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এ রায় প্রদান করেন| একই সাথে আসমীকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন|


মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার ˆকচাপুর বোর্ড বাজার এলাকায় আসামী সুজিতের সাথে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর সাথে সাংসারিক বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া বিবাদ লেগেই থাকতো| এর জেরে ২০২১ সালে ৬ অক্টোবর রাতে বাড়ীর সবাই ঘুমাতে যায়| এসময় সুজিত তার স্ত্রী ইতিকে হত্যার উদ্যেশে এলোপাথারি কুপিয়ে জখম করার পর পাশের কক্ষে তার শাশুড়িকেও দা ও ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে|

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে| আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়| পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান| এ ঘটনায় ইতির বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে| সেই মামলার যুক্তি-তর্ক ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন| একই সাথে আসমীকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন ।

পড়ুন- ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন