ঢাকার নবাবগঞ্জে ১১ বছরের এক শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে মঙ্গল (৬০) ও লিপি বেগম (৪৫)-কে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভিকটিম বিষয়টি পরিবারের কাছে জানালে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরপর র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের আটক করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


