বিজ্ঞাপন

ধামরাইয়ে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এসময় আসামিদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে ধামরাই থানাধীন বড় চন্দ্রাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আকাশ হোসেন ওরফে আকাশ চন্দ্র বিশ্বাস (২৯)। তিনি ধামরাই উপজেলার মহিষাসি এলাকার মৃত মালেক হোসেন ওরফে নিপেন চন্দ্র বিশ্বাসের ছেলে। অপরজন মো. রুবেল (২৭)। তিনি মহিষাসি পূর্বপাড়া ইতিমখানা মাদ্রাসা সংলগ্ন এলাকার আবুল হোসেনের ছেলে।

ডিবি জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৮ শিশু মারা গেছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন