বিজ্ঞাপন

সময় টিভির এমডিসহ ৬ জনকে আদালতে হাজির হতে সমন জারি

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বেসরকারি টেলিভিশন সময় টিভির এমডি আহমেদ জোবায়েরসহ ৬ জনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। আগামী ১৭ মে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হাজির হতে বলা হয়েছে।

গত রোববার (১০ মে) প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান এই সমন জারি করেন।

সমন জারি করা আসামিরা হলেন- সময় টিভির এমডি আহমেদ জোবায়ের, শামীমা সুলতানা চৌধুরী, নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও মো. সানী চৌধুরী।

আদেশে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধের অভিযোগের বিষয়ে জবাব দিতে আসামিদের আগামী ১৭ মে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাইয়ের হত্যা মামলায় সাংবাদিক শাকিল-ফারজানা রুপার জামিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন