ওমানে গাড়িতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আর/


