বিজ্ঞাপন

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ফারজানা রুপা, মোজাম্মেল বাবু ও দীপু মনিকে কারাগারে প্রেরণ

২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার (১৪ মে) এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। সে সময় মরদেহের সংখ্যা গোপনে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ ৬ জন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন