সিরাজগঞ্জে ৯ বছরের নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবা আক্তার হোসনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আক্তার হোসেন সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি মাসুসুর রহমান মাসুদ জানান, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের স্কুল মাঠে খেলা করছিল। এসময় তার বাবা তাকে ডেকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা ঘটনা দেখে ফেললে পালিয়ে যায় তিনি।
এ ঘটনার কয়েক বছর আগেই ভুক্তভোগীর মায়ের সাথে তালাক হয়ে যায় তার বাবার। এরপর থেকে বাবার সাথেই থাকতো শিশুটি। ফলে এই ঘটনায় ভুক্তভোগীর মামা বাদি হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে হাজতেই ছিলেন অভিযুক্ত আক্তার হোসেন। আদালত বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এই রায় দিয়েছেন।
পড়ুন:জামালপুরকে ব্যতিক্রমী জেলা হিসেবে গড়ে তুলতে চান নিলোফার চৌধুরী মনি
দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প |
ইমি/


