বিজ্ঞাপন

ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ভোলা অঞ্চল–২ এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে এলাকার নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ব্র্যাক কর্তৃক আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো: ইয়াছিন আলম চৌধুরী , ভোলা ২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) বিশ্বজিৎ কুমার ঘোষ, ইউপি প্রসাশক মোঃ আব্দুল কাদের, এলাকা ব্যবস্থাপক (দাবি) চরফ্যাশন, মোস্তফা কামাল, এলাকা ব্যবস্থাপক (প্রগতি), মোঃ মাসুদ হাওলাদার, এসএস লিড ননী গোপাল দেবনাথ ও মোঃ মিজানুর রহমান এবং শাখা ব্যবস্থাপক (দাবি) প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, ব্র্যাক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজে ও বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পারেন।

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। চিকিৎসা নিতে আশা মো: আশরাফুল ইসলাম বাবলু জানান, আমাদের মতো গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা সত্যিই অনেক উপকারের। চোখের সমস্যাটা আগে বুঝতে পারিনি, এখন চিকিৎসা নিতে পারছি।

দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আশা জহিরুল ইসলাম জানান, আগে চোখে ঝাপসা দেখতাম। ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চোখ পরীক্ষা করার পর আমি চশমা পেয়েছি, যা আমার জন্য অনেক উপকার হয়েছে।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১৭২ জন চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এর মধ্যে ৯৭ জন নারী চক্ষু রোগী এবং ৭৫ জন পুরুষ চক্ষু রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। ব্র্যাকের এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় সাবমেরিন কেবলের মাধ্যমে মনপুরায় বিদ্যুৎ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন