৯ সিনিয়র সহকারী সচিবকে নয় জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করেছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে-এর মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২০ মে দুপুরের পর থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র সহকারী সচিব (ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন) জয়নাল আবেদীনকে জামালপুরে, সিনিয়র সহকারী সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) মো. ইকবাল হাসানকে খাগড়াছড়িতে, উপ-পরিচালক (সরকারি আবাসন অধিদপ্তর, চট্টগ্রাম) ইরিন আক্তারকে রাঙামাটিতে, সিনিয়র সহকারী সচিব (শিল্প মন্ত্রণালয়) আবু রাসেলকে কক্সবাজারে, উপ-পরিচালক (বাংলাদেশ ফুড সেফটি অথরিটি) আয়েশা সিদ্দিকাকে নওগাঁয়, উপ-পরিচালক (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডি) মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে, উপ-পরিচালক (বিএমইটি) রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জে, উপ-পরিচালক (আইএমইডি) মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এবং উপ-পরিচালক (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) মফিজুর রহমানকে শেরপুরে এডিসি হিসেবে বদলি হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশসমূহ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

