বিজ্ঞাপন

ময়মনসিংহে ‘ফিটনেস সারাদিন’ বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুস্থ, সচেতন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে এই প্রথম ‘ফিটনেস সারাদিন’ বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সকালে ফিটসোমনিয়া বাংলাদেশ এর উদ্যোগে নগরীর জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকোনুজ্জামান রুকন সরকার। এসময় ফিটসোমনিয়া বাংলাদেশ এর চীফ অপারেটিং অফিসার সাফাউয়াত আলম সামিন, কান্ট্রি ম্যানেজার এহিত হোসেন, অপারেশন অফিসার সালমান রহমানসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হেলথ ক্যাম্পেইন, হেলথ সেমিনার। পাওয়ার লিফটিং, স্ট্রংগেস্ট ম্যান অফ ময়মনসিংহসহ বিভিন্ন ইভেন্টে উদীয়মান খেলোয়াড় ও স্বাস্থ্য সচেতন ৩৫ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন সরকার বলেন, আজকের এই ব্যস্ত সময়ে আমরা সবকিছুর পেছনে ছুটছি কিন্তু ভুলে যাচ্ছি সেই বাহনটির যত্ন নিতে যা আমাদের এই পথ চলায় সাহায্য করছে অর্থাৎ আমাদের শরীর। স্বাস্থ্য সচেতনতা কোনো বিলাসিতা নয় বরং এটি বেঁচে থাকার অন্যতম শর্ত। স্বাস্থ্য বলতে আমরা কেবল রোগহীন শরীর বুঝি না বরং শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে ভালো থাকাকেই প্রকৃত স্বাস্থ্য বলা হয়। স্বাস্থ্য সচেতন হওয়া মানে নিজের জীবনকে গুরুত্ব দেওয়া। আমাদের সঠিক খাদ্যাভ্যাস ও পানি পান, শারীরিক পরিশ্রম ও ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, মানসিক স্বাস্থ্যের যত্ন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া উচিত বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ময়মনসিংহে ‘ফিটনেস সারাদিন’ বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিনটি খুব ভাল একটি উদ্যোগ। এই প্রজন্মের সঙ্গে জিম ও শারীরিক ফিটনেস গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মকে মাদকাসক্ত থেকে দূরে রাখবে। যারা এই কাজগুলো করছেন তারা বর্তমান যে সমাজ ব্যবস্থা সেখানে অতন্ত্য গুরুত্বপূর্ন একটি ভাল কাজ করছেন

এছাড়াও ফিটসোমনিয়া বাংলাদেশ এর চীফ অপারেটিং অফিসার সাফাউয়াত আলম সামিন জানান, এই ক্যাম্পেইনের নাম হলো ফিটনেস সাম্মাদিন। দিনব্যাপী এই ক্যাম্পেইনটি ময়মনসিংহে এই প্রথম করা হয়েছে। বিভিন্ন ইভেন্টের মধ্যে পাওয়ারলিফটিং এর মানে হলো বেঞ্চ প্রেসযোগিতা, স্ট্রিংগেস্টম্যান অফ ময়মনসিংহ মানে কায় পুলিং ও ফামিং টুল পুলিং। এটি একটি শক্তিমান পরিক্ষা। এটা যেকোন ব্যক্তি অংশগ্রহন করতে পারেন।

পড়ুন: ইরান প্রসঙ্গে ট্রাম্প: হয় তারা চুক্তি করবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করবে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন