নারায়ণগঞ্জের ফতুল্লার চতলার মাঠ এলাকায় পারিবারিক কলহে বড় ভাই উজ্জ্বল তার ছোট ভাই মোহনকে ধারালো অস্ত্র দিয়েছে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকান্ডের পর বড় ভাই পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোহন (৩২) ফতুল্লার ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই উজ্জ্বল ছোটভাই মোহনকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) পলাতক রয়েছে। উজ্জ্বল ‘মাদকাসক্ত’ বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ খুনের ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
পড়ুন: ইরান প্রসঙ্গে ট্রাম্প: হয় তারা চুক্তি করবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করবে
আর/


