বিজ্ঞাপন

ধোবাউড়ায় ৫৪৯ বোতল ভারতীয় মদসহ ৩ মাদককারবারি আটক

ঈদকে সামনে রেখে সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মাদককারবারীরা। ধোবাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের দুজনের বাড়ি রংপুর ও একজন ফুলবাড়িয়া।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কলসিন্দুর ঘাটপাড় এলাকায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি পিকআপ ভর্তি ১৩ বস্তা ভারতীয় মদসহ তিনজকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জাহাঙ্গীর আলম (২৭) রংপুর,সাইদুল ইসলাম(৪২) ফুলবাড়িয়া,তানজিমুল মন্ডল(২৩) রংপুর।

এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকবিরোধী জিরোটলারেন্স নীতি হিসেবে রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃতদের নামে মাদক আইনে মামলা রুজু করা হবে।

পড়ুন: হাম ও উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন