বিজ্ঞাপন

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজারের বেশি হজযাত্রী, আরও একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৪৬টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। শুক্রবার (১৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭২টি ফ্লাইটে ২৮ হাজার ৪৪৮ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এ ছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫২টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১৯ হাজার ৩৫২ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৫২ হাজার ১১৫ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

এদিকে চলতি বছর হজ করতে সৌদি আরবে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হজ করতে মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন মহিলা। যাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন