ঢাকার দোহার উপজেলার কাটাখালী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুবাই প্রবাসী সেলিমের পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। শুক্রবার বিকেলে কাটাখালী এলাকায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর হারানো পরিবারটির খোঁজ নিতে পরিদর্শন করেন। অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন । ক্ষতিগ্রস্থ সেলিমের স্ত্রী জুথি বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যরা ঢাকা-১ আসনের সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লে তাদের সান্ত্বনা দেন খোন্দকার আবু আশফাক।
খোন্দকার আবু আশফাক বলেন, নগদ অর্থ দিয়ে পরিবারটির পাশে দাড়িয়েছি। পরবর্তিতে সরকারিভাবে ও ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
গত বুধবার গভীর রাতে সংঘটিত অগ্নিকান্ডে পরিবারটি নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ নিত্য প্রয়োজনীয় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। জনপ্রতিনিধির এমন মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা সাহস ফিরে পেয়েছে।
এ সময় ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা, দোহার উপ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : ম্যাঙ্গো ক্যালেন্ডারে ১৫ মে আম পাড়ার উদ্বোধন করলেন এমপি চাঁদ


