বিজ্ঞাপন

বন্দরে সিনিয়র সিটিজেনস ফোরামের নতুন কমিটি ঘোষণা

“নিঃসঙ্গতার অবসান ও প্রাণের মেলা, বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরাম” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে সিনিয়র সিটিজেনস ফোরামের নবগঠিত কার্যকরী কমিটি (২০২৬-২০২৮) ঘোষণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ ও গুণী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠা করেন হাজী মো. মুহসীন দেওয়ান।

ঘোষিত ৪২ সদস্য বিশিষ্ট কমিটিতে আলহাজ্ব আলমগীর আজাদকে সভাপতি ও মো. ইসমাইল ভুইয়া মুকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. জিয়াউদ্দিন ভুইয়া এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোর্শেদ রতন।

অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের সফলতা, প্রবীণদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিন, সহ-সভাপতি আলমগীর আজাদ, নিলুফা মহসিন, আজিবুর রহমান, জিয়াউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া মুকুল, ফিরোজ আল মুজাহিদ দুলাল, আতিকুর রহমান স্বপন, মুসলিমা খানম শান্তি ও আতিকুল ইসলাম মাসুমসহ অনেকে।

এসময় আরও বক্তব্য দেন শিক্ষক মোহাম্মদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, সংগঠক আজাদ মাহমুদ ওসমান, মো. সালাউদ্দিন ও মাওলানা মো. মফিজুল ইসলাম।

মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান এডভোকেট মতিউর রহমান মতিন ও জিয়াউদ্দিন ভূঁইয়া। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পাহাড়ে একদিনের হাসপাতাল, চিকিৎসা পেয়ে খুশি পাঁচ হাজার মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন