বিজ্ঞাপন

লন্ডনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৬ মে) রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবনের প্রেস উইংকে এসব তথ্য জানিয়েছে।

মো. দিদারুল আলম বলেন, সকালে লন্ডনের হোটেল হিলটনের লবিতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক এই সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ড. কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সুদানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন জানান দিদারুল আলম।

সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় সময়ে ধৈর্য্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব প্রদানের জন্য রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান। তিনি সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুদানের প্রধানমন্ত্রীকে তার আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও সুদানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ১৩ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, বজ্রসহ ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন