বিজ্ঞাপন

রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি আসাদ আল মনসুর ও রতন সরকারের লেখা দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব

নারায়ণগঞ্জের কবি ও লেখকদের সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র কবি আসাদ আল মনসুরের লেখা ‘ স্মৃতি যায় না মোছা ও দেবই কাজিরবাগ ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক রতন সরকারের লেখা ‘ঝরাফুল’ নামীয় দুটি কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব উদযাপন করা হয়েছে।

১৬ মে শনিবার বিকালে উপজেলার গোলাকান্দাইলে নিরিবিলি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৭৬ তম কবিতার আসরে এ গ্রন্থ প্রকাশনা উৎসব পালন করা হয়।

উৎসবে রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আলম হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র সহ সভাপতি ডাক্তার হালিম ভুঁইয়া, সহ সভাপতি ডাক্তার মেজবাউল হাসান, কবি ও প্রবীণ শিক্ষক শম্ভুনাথ হালদার, কবি নায়েব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পীযুষ কুমার হীরা, লেখক কফিল উদ্দিন, সমাজসেবক খলিলুর রহমান, প্রভাষক, কবি ও গীতিকার রকিউজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক মাসুদ রানা মোক্তার, কবি আসাদ আল মনসুর,প্রভাষক রতন চন্দ্র সরকার, সাইদুল ইসলাম, কবি ও কৃষিবিদ দেলোয়ার হোসেন রাতুল প্রমূখ।

এ সময় গ্রন্থের প্রকাশনা উৎসবপূর্বে নিয়মিত সাহিত্য আড্ডার অংশ হিসেবে কবিদের স্বরচিত লেখা পাঠ, গানের আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবিদের লেখা বই প্রকাশে বিশেষভাবে উৎসাহিত করতে প্রকাশনা সহযোগিতার উদ্যোগ নেয়া হয়। এ সময় সংগঠনের বাৎষরিক সম্মেলনের প্রস্তুতি ও সংকলণ গ্রন্থসহ লেখকদের জীবনী সংকলন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন