বিজ্ঞাপন

টাঙ্গাইলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রাহকদের বীমার টাকা পরিশোধ ও উন্নয়ন সভা

টাঙ্গাইলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র গ্রাহকদের বীমার টাকা পরিশোধ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে আলোচন সভার আয়োজন করা হয়। এছাড়া উন্নয়ন সভা ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বাহার উদ্দিন মজুমদার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বাহার উদ্দিন মজুমদার।

টাঙ্গাইল মডেল ইনচার্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) তায়েব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল এরিয়া ইনচার্জ ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) নিখিল চন্দ্র বনিক, এলেঙ্গা জোনের মনিটরিং ইনচার্জ কাজী একরামুল হক টিটু, মির্জাপুরের মনিটরিং ইনচার্জ আক্কাস আলী, দেলদুয়ারের মডেল ইনচার্জ হুমায়ুন কবির, দেলদুয়ার পশ্চিম মডেল ইনচার্জ গোলজার হোসেন, সখীপুর জোন প্রধান হাফেজ রাসেল প্রমুখ।

এ সময় প্রায় ১৪৫ জন গ্রাহকদের মধ্যে ২ কোটি ৫০ লাখ টাকার বীমার চেক বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে এলাকাবাসী অর্থায়নে বাঁশের সাকোঁ নির্মাণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন