জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবরে শোক নেমে এসেছে শোবিজ অঙ্গনে। লিভারের জটিলতায় দীর্ঘদিন ভোগার পর গত শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ে মারা যান তিনি। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিন আগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ রোববার (১৭ মে) কারিনার মরদেহ দেশে আনা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে।
কারিনার বাবা ও সাবেক জাতীয় ক্রিকেটার কায়সার হামিদ জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তার মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।
পড়ুন: ইরানে তীব্র বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আর/


