বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, অলি-গলিতে জলাবদ্ধতা

তীব্র গরমের মধ্যেই গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোববার (১৭ মে) ভোর থেকেই আকাশ ঘন মেঘে ঢেকে মুহূর্তেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর সকাল ৬টা পর্যন্ত টানা বৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে প্রায় এক ঘণ্টা বিরতির পর সকাল সাড়ে ৭টার দিকে আবারও বৃষ্টি নামে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মূল সড়কসহ অলি-গলিতে জলাবদ্ধতা দেখা দেয়। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েন অফিসগামীরা।

এদিকে রোববার দুপুরের মধ্যে দেশের ১৪ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পড়ুন: ইরানে তীব্র বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন