বিজ্ঞাপন

ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে ত্রিমুখী সংঘর্ষ

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ বিক্ষোভ চলমান রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড কর্মসূচি ব্যানারে বিক্ষোভের ডাক দেন৷ পরবর্তীতে সকালে সবাই শহীদ মিনারে জড়ো হলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

একাধিক ভিডিওতে দেখা গেছে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীরা বলছেন বহিরাগতরা এসে হামলা করেছে৷ অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

পড়ুন – স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন