“নিয়মিত ব্যায়াম করি, সুস্থ দেহ,সুন্দরমন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় পুলিশ কর্মকর্তার উদ্যোগে ভোরের আলো নামে একটি শরীরচর্চা সংগঠন প্রতিষ্ঠা করেন। নিয়মিত শরীরচর্চা করে সুস্থ সবল জীবন উপভোগ করছেন অনেকে। দিনের শুরুতে ফজরের নামাজ শেষে একত্রিত হন ভোরের আলো সংগঠনের সদস্যরা।
রবিবার(১৭ মে) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মেঘুলা এলাকার সেরেবাংলা খেলার মাঠ প্রাঙ্গণে এ সংগঠনের সদস্যরা শারীরিক ব্যায়াম করছেন। পরে সংগঠনের দীর্ঘ ৬ মাস অতিক্রম করায় প্রিতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভোরের আলো সংগঠন দীর্ঘ ৬ মাস অতিক্রম করে নিয়মিত শরীরচর্চা করে যাচ্ছে। শরীর চর্চা করলে শরীর ও মন দুইটাই ভালো থাকে। মানুষের অলসতার কারণে অনেকে শরীরে রোগব্যাধি বেড়ে যায়। এই রোগ বালাই থেকে বাঁচতে হলে নিমিত ব্যায়াম করা উচিত। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিদিন ভোরবেলা থেকে আমরা এই ব্যায়ামের কার্যক্রম শুরু করি। চাইলে যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারবে।
সভায় ভোরের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মেঘুলা বাজার পরিচলানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর খালেক তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসে, দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, শাহ আলম মোড়ল,জামাল মোড়ল,কামাল মোড়ল,অধ্যাপক মহিউদ্দিন, মো. শামীম আহমেদ,মেঘুলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল আহমেদ, কাউসার আহমেদ, মো. ইউনুসসহ ভোরের আলো সংগঠনের সদস্যবৃন্দ।


