মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৮৬ হাজার ১৯০ টাকা মূল্যের ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, কীটনাশক ও পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, শুভরাজপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এসব মালামালের সিজার মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পড়ুন- ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট


