বিজ্ঞাপন

ভৈরবে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, ২ জনের কারাদণ্ড

ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন


রবিবার (১৭ মে ২০২৬) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ভৈরব থানাধীন রেলস্টেশন রোডের খাজা বাবা দানবাক্সের সামনে একটি দোকানের ভিতরে এ অভিযান পরিচালিত হয়।


আটককৃতরা হলেন—মো. মুছা মিয়া (৪৮), পিতা মৃত কাদির মিয়া, গ্রাম কমলপুর আমলাপাড়া, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জ; এবং সুজন মিয়া (২৮), পিতা মৃত আল-আমিন, একই এলাকার বাসিন্দা।
অভিযানে মুছা মিয়ার কাছ থেকে ১ কেজি এবং সুজন মিয়ার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত মুছা মিয়াকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং সুজন মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন