বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দুদু মিয়া (৩২) নামে এক ডেলিভারি বয়কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) রাত ১১ টার সময় আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজের নিচ এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া পেশায় একজন ডেলিভারি বয়। তিনি আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মিজানুরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১ টার দিকে ডেলিভারি বয় দুদু বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাকে ধরে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর‌ ব্রিজের নিচ নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়, খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুদুর লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ লাশের সুরোতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় নেয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জয়নাল‌ আবেদীন জানায়, দুই দিন আগে ঘটে যাওয়া একটি ‌ভ্যান চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটনায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল হত্যার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুদু হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন- বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন