বিজ্ঞাপন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মালা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসের চালক সোহরাব মিয়া (৬০)কে আটক করেছে কাচপুর হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে দেওয়ানবাগস্থ আকিব ফিলিং স্টেশন সংলগ্ন হামদর্দ ল্যাবরেটরির সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালা আক্তার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিন্নাফৈর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তিনি মদনপুর এলাকার ফাহাদ প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালা আক্তার একটি অটোরিকশা থেকে নেমে অসতর্কতাবশত ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামগামী লেনে পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ব-১৫-০২৯৬ নম্বরের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আটক চালক সোহরাব মিয়া যশোর সদর উপজেলার বাসিন্দা। বর্তমানে বাসটি কাচপুর হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

কাচপুর হাইওয়ে পুলিশের এসআই আনজিল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মদনপুর এলাকার আল বারাকা হাসপাতালে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন