বিজ্ঞাপন

জাফলংয়ের সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের সৌন্দর্য বর্ধন এবং দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জাফলংয়ে আগত পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ক্যাম্পের সিড়ির পাশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেইট, বসার জন্য বেঞ্চ, গাছ ঘিরে গোল চত্বর এবং ফটো গ্যালারি।

বিজ্ঞাপন


রোববার (১৭ মে) বিকেলে এসব স্থাপনার উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসন জানায়, জাফলংয়ে প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। পর্যটকদের জন্য পরিচ্ছন্ন, নান্দনিক ও আরামদায়ক পরিবেশ গড়ে তুলতেই এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নতুন গেইট ও ফটো গ্যালারি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকা। এর সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পর্যটনবান্ধব বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ গুলোর ফলে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই পর্যটন কেন্দ্রের পরিবেশ আগের চেয়ে আরও আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে উঠবে বলে মনে করেন জাফলংয়ে আগত পর্যটকরা।

পড়ুন- ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন