বিজ্ঞাপন

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার আসর নামাজের পর তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

বিজ্ঞাপন


​এর আগে সোমবার সকালে তাঁর মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, নেমে আসে শোকের ছায়া। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা অংশ নেন।

গত ১৮ মে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, বিপুলসংখ্যক রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পড়ুন- জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন