ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস কলেজ মিলনায়তনে অর্থোটিক্স ডিভাইস প্রদর্শনী ও ডিভাইস বিষয়ক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
টাইনর অর্থোটিক্স (প্রা:) লি: কোম্পানির আয়োজনে সোমবার সেমিনারে
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ডা: এম শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ কো অডিনেটর সহকারী অধ্যাপক ডা:কুদ্দুস (জাহিদ), সহকারী অধ্যাপক ডা. রেজাউল করিম রাজীব, ডা. মুর্শীদুল হাসানসহ কলেজের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস্থাপন ও ডিভাইসের সায়েন্টিফিক ব্যবহারের দিক তুলে ধরেন টাইনর কোম্পানির ঢাকা রিজনের এরিয়া ম্যানেজার মুশফিকা আক্তার বিথী ও ময়মনসিংহ জেলার সেলস প্রমোশন অফিসার রিয়াদ হাসান। আলোচনা পরবর্তীতে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী ডিভাইসগুলো ঘুরে ঘুরে দেখেন ও তার ব্যবহারিক দিক নিয়ে পর্যালোচনা করেন। সভাপতির বক্তব্যে ডা. রোকসানা আক্তার টাইনর কোম্পানিকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোড়দারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
পড়ুন:লোহাগাড়ায় পৃথক স্থানে দুই রিকশাচালক গুলিবিদ্ধ
দেখুন:ঝালকাঠিতে লাশের খাটিয়ায় ট্রাকের ধাক্কায় আহত ৬
ইমি/


