বিজ্ঞাপন

গরীব ও ভূমিহীনদের খাস জমি গুলো দেওয়ার পরামর্শ

সরকারী খাস জমি গুলো বেশির ভাগ সমাজের ক্ষমতাবান ও বিত্তবানদের দখলে। খাস জমি গুলো ব্যবহার সঠিকভাবে হচ্ছে না। এই জমি গুলো সঠিক ব্যবহার হলে সরকার যেমন অর্থ পাবে, তেমনি গরীব ও ভূমিহীনরা তাদের চাহিদা পূরণ করতে পারবে বলে মন্তব্য করেন জেলা বিএনপি’র আহবায়ক ও চারঘাট-বাঘা রাজশাহী-৬ এর সাংসদ আবু সাইদ চাঁদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) সকালে চারঘাট উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপি চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান। ওই সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, ওসি আব্দুল মালেক এবং মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রাহিদুল ইসলাম। এছাড়া চারঘাট পৌর বিএনপি যুগ্ম-সম্পাদক আব্দুস সালেক আদিল, পৌর কৃষক দলের সভাপতি কাজী আবু জাহিদ সাফিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে প্রধান অতিথি স্থানীয় সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশের আহবান করেন। তিনি ওই সময় বলেন, কিছু গনমাধ্যম কর্মীরা মিথ্যা ও বানোয়াট নিউজ প্রকাশ করে তার মান ক্ষুন্য করেছে। সর্বপরি স্থানীয়দের উদ্দ্যেশে বলেন, বর্তমান সময়ে জমির যাবতিয় কাজ অন লাইনে উন্নতি হয়েছে। পূর্বের ন্যায় বিভিন্ন টেবিলে খরচের বোঝা বয়তে হবে না। তিনি আরো বলেন, সরকারী নির্ধারিত মূল্যে জমির কাজ করবেন, কোন দালালের সহযোগিতা নিবেন না।

পড়ুন- হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড-কেবিন বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন