বিজ্ঞাপন

সরকার ও গণমাধ্যমের সেতুবন্ধনে পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ: পটিয়ায় সাঈদ হাসান

গণমাধ্যম ও সরকারের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের একটি রেস্টুরেন্টে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য অফিস পটিয়ার সহযোগিতায় এ সভার আয়োজন করে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস।

সভায় পিআইডির কার্যক্রম তুলে ধরেন চট্টগ্রাম আঞ্চলিক অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী। বক্তব্য রাখেন তথ্য অফিস পটিয়ার সহকারী তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ চৌধুরী।

সভায় সাঈদ হাসান বলেন, পিআইডি সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যার মূল লক্ষ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, নীতি, পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া। একই সঙ্গে গণমাধ্যম ও সরকারের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনেও পিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, পিআইডির অন্যতম প্রধান কাজ হচ্ছে বিভিন্ন সরকারি কার্যক্রমের সংবাদ, প্রেস বিজ্ঞপ্তি ও তথ্য সংগ্রহ করে তা গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা। দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা এবং ডিজিটাল অগ্রগতির তথ্য জনগণের সামনে তুলে ধরতে পিআইডি নিরলসভাবে কাজ করছে।

এ ছাড়া সাংবাদিকদের তথ্য সহায়তা প্রদান, প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড প্রদান, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও রাষ্ট্রীয় কর্মসূচিতে সংবাদ কাভারেজ সমন্বয় এবং বিদেশি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজও পিআইডি করে থাকে বলে জানান তিনি।

সভায় গণমাধ্যমকর্মীরা জেলা /উপজেলা পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং মফস্বল সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে পিআইডি ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

পড়ুন- হাম মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের ব্যবস্থা নিয়েছে, জানতে চান হাইকোর্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন