বিজ্ঞাপন

সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ীকে হত্যা, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ী জাফর প্রামানিক হত্যার দায়ে ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম আসামীদের অনপুস্থিতে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ি মহল্লার নবাব আলীর ছেলে শাহ আলী ও শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মঞ্জিল হোসেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি আব্দুল লতিফ আকন্দ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাপড় বিক্রির টাকা ছিনতাই করার জন্য ব্যবসায়ী জাফর প্রামাণিকে কুপিয়ে আহত করা হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

মামলা সুত্রে জানা যায়, এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের জাফর প্রামাণিক একজন কাপড় ব্যবসায়ী। তার তাঁত কারখানা রয়েছে। ২০১১ সালের ৪ নভেম্বর জাফর প্রামাণিক কাপড় নিয়ে বগুড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বগুড়ায় কাপড় বিক্রি শেষে রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌনে ১১টার দিকে জাফর প্রামাণিক সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডের কাঁঠালতলা নামক স্থানে পৌছলে আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে জাফর প্রামাণিকের গতিরোধ করে। আসামীরা কার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে জাফরকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। রাতে যমুনা সেতু পশ্চিম থানার টহলরত পুলিশ জাফর প্রামাণিককে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ছোট ভাই আব্দুল জব্বার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মঞ্জিল হোসেনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলীকে আটক করে পুলিশ। পরে তারা পুলিশের কাছে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’, হাসপাতাল ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন