বিজ্ঞাপন

চেয়ারম্যান প্রার্থী কর্তৃক প্রাণনাশের হুমকি প্রসঙ্গে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ

নারায়ণগঞ্জের বন্দরের বারপাড়া এলাকায় আদালতের রায়প্রাপ্ত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রকাশিত সংবাদের পর সোমবার সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন। তবে তাঁর সংবাদ সম্মেলনের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আজহারুল ইসলাম।

প্রতিক্রিয়ায় ভুক্তভোগী বোরহান উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম বলেন, “আমাদের কাছে আদালতের চূড়ান্ত রায়, ডিগ্রি ও রফানামা রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা বৈধভাবে ঐ জমিতে মাছচাষ ও ফসল ফলিয়ে আসছি। সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রভাবশালী একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি করছি।”

এর আগে ভুক্তভোগী বোরহান উদ্দিন বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে উল্লেখ করেন, বারপাড়া মৌজার ৫৪ শতাংশ রায়প্রাপ্ত জমি দখলের উদ্দেশ্যে আলী হোসেন ও তাঁর সহযোগীরা ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন