বিজ্ঞাপন

বাবুস সালাম ওয়াকফ এস্টেট মামলায় ১৪ জনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত অবমাননার নোটিশ

হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর জামে মসজিদ ও বাবুস সালাম ওয়াকফ এস্টেট (ইসি নং-১৮৭১) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারির আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াকফ প্রশাসন।

আদালত সূত্রে আরও জানা যায়, উচ্চ আদালতের রায়ে ” উক্ত রিটকারী মাওলানা আনিসুর রহমানকে রিট করার অযোগ্য ঘোষণা করেন এবং রিটটি ভুল তথ্যের ভিত্তিতে দায়ের করা হয়েছিল তাই রিট মামলাটি চলতে পারে না ” — মর্মে আদেশ দিয়ে রিটমামলাটি খারিজ করে দেন।

ওয়াকফ প্রশাসন জানান যে, উচ্চ আদালতের দেয়া ইতপূর্বের রিট খারিজের আদেশ মোতাবেক অভিযুক্ত ব্যক্তিরা বাবুস সালাম ওয়াকফ এস্টেটের দায়িত্বভার ও যাবতীয় হিসাব অদ্যবধি এয়াকফ প্রশাসনের কাছে হস্তান্তর না করায় অভিযুক্তদের বিরুদ্ধে এ-ই আদালত অবমাননার মামলা ৭৯/২০২৬ (Contempt of Court Case No. 79/2026) দায়ের করা হয়েছে।

অত্র আদালত অবমাননার মামলার শুনানি গত ১৮ মে ২০২৬ সোমবার মাননীয় প্রধানবিচারপতির আদালত, কোর্ট নম্বর-১, আইটেম নম্বর ২৩ ও ২৪ এ বেলা আনুমানিক সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়। শুনানিঅন্তে অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধেই মহামান্য সুপ্রিমকোর্ট আদালত অবমাননার নোটিশ জারির আদেশ দেন।

বিজ্ঞাপন


উল্লেখ্য যে, ওয়াকফ প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট গত ২৯ জুন ২০২৬ তারিখে লিভ টু আপিল ১২৩৬/২০২৫ খারিজ করে মাননীয় হাইকোর্টের পূর্বের দেয়া রিট খারিজের আদেশ বহাল রাখেন এবং দ্রুত তা বাস্তবায়নের নির্দেশ দেন।

অভিযোগ, এরপরও অভিযুক্তরা বাবুস সালাম ওয়াকফ এস্টেটের সমস্ত হিসাব ও দায়িত্বভার ওয়াকফ প্রশাসনকে অদ্যবধি হস্তান্তর করেনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাবুস সালাম মাদ্রাসার বহিষ্কৃত সাবেক অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমানের দায়ের করা রিট মামলা ৮১৮৪/২০২৩ গত ৫ মার্চ ২০২৪ খারিজ হয়। এরপর রিটকারীরা আপিল বিভাগে লিভ-টু- আপিল দায়ের করলে মহামান্য সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন।

ওয়াকফ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ওয়াকফ প্রশাসনের কোন অনুমতি না নিয়ে ২০১৭ ইং সাল থেকে একটি অবৈধ তথাকথিত কমিটি গঠন করে পরস্পর যোগসাজোসে উক্ত বাবুস সালাম ওয়াকফ এস্টেটের সম্পত্তি জবরদখল করে আত্মসাৎ করে আসছে।

সম্প্রতি দেয়া উচ্চ আদালতের রায় বাস্তবায়ন ( রিট খারিজ ও অন্তবর্তীকালীন সকল আদেশ প্রত্যাহার ) না করায় তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উক্ত আদালত অবমাননার মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি, পেলে পরবর্তীতে সংযুক্ত করা হবে।

উল্লেখ্য, ওয়াকফ প্রশাসনের অভিযোগে বলা হয়েছে, বাবুস সালাম ওয়াকফ এস্টেটের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক বিচারপতি নুরুজ্জামান ননি ও মাওলানা আনিসুর রহমানসহ ১৪ জন অভিযুক্ত।

মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ আদালত থেকে রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে জানাবেন বলে জানিয়েছে ওয়াকফ প্রশাসন।

পড়ুন : সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন