বিজ্ঞাপন

ছিলেন অন্তঃসত্ত্বা, ১৭ দিনে ‘দোলা রে দোলা’ গানের শুটিং করেন মাধুরী

অভিনেত্রী মাধুরী দীক্ষিত আশির দশকের শেষ প্রান্ত থেকে ২০০৫ পর্যন্ত বলিউডে ‘রাজত্ব’ করে গেছেন। সৌন্দর্য আর অনবদ্য অভিনয় দিয়ে ভক্তদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তার সফল সিনেমারগুলোর মধ্যে অন্যতম ‘দেবদাস’। ২০০২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই সিনেমার শুটিংয়ের সময় মাধুরী ছিলেন অন্তঃসত্ত্বা। তার পরও চালিয়ে নিয়েছেন শুটিং।

বিজ্ঞাপন

‘দেবদাস’ সিনেমার ‘দোলা রে দোলা’ গানের শুটিং ঘিরে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। জানা গেছে, মাধুরী তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এমন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা রিহার্সাল ও শুটিং করেন তিনি।

বলিউড ঠিকানাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত কোরিওগ্রাফার সরজ খানের দীর্ঘদিনের সহকারী রুবিনা খান গানটির পেছনের প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি জানান, দেবদাস সিনেমার ‘দোলা রে দোলা’ গানের শুটিং করতে লেগেছে ১৭ দিন। প্রায় এক মাস হয়েছে আলাদা রিহার্সাল।

রুবিনা বলেন, ‘মাধুরী তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জ্বরও ছিল। গানটির একটি কঠিন স্টেপে মাধুরীকে ঘুরে বসে পড়তে হতো। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সেই দৃশ্য করতে গিয়ে বারবার মাথা ঘুরছিল তার। কিন্তু তিনি কখনও অভিযোগ করেননি বা স্টেপ পরিবর্তনের কথা বলেননি।’

রুবিনা আরও বলেন, ‘নতুন প্রজন্মের অনেক শিল্পী কঠিন স্টেপ নিয়ে আপত্তি জানালেও মাধুরী কখনও তা করতেন না। বরং যেভাবেই হোক নির্ধারিত কোরিওগ্রাফি নিখুঁতভাবে শেষ করার চেষ্টা করতেন।’

শুধু মাধুরী নন, শুটিংয়ের সময় অসুস্থ ছিলেন সরজ খান নিজেও। নির্মাতা সঞ্জয় লীলা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যে মেঝেতে শুয়ে শুয়ে নির্দেশনা দিতেন সরজ।

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘দেবদাস মুক্তির দিন হাসপাতালে ভর্তি ছিলেন সরোজ খান। আধা-চেতন অবস্থাতেও জানতে চেয়েছিলেন, ‘দোলা রে দোলা’তে দর্শকর টাকা ছুড়েছে কিনা। কাজের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠার বড় উদাহরণ এটি।’

‘দোলা রে দোলা’ গানটির পেছনে মাধুরী, শাহরুখ, ঐশ্বরিয়া, সরজ ও সঞ্জয়সহ পুরো টিমের কঠোর পরিশ্রম, শারীরিক কষ্ট ও পেশাদারিত্বের কথা বলিউডে মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

আর কাজের প্রতি নিষ্ঠার জন্য বলিউডে এখনও আগের মতোই প্রাসঙ্গিক মাধুরী। আগামী ৪ জুন তার ৫৯তম জন্মদিনে ‘মা-বেহেন’ নামে ওয়েব সিনেমা মুক্তি দিতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

পড়ুন:দেশের বাজারে কমল সোনার দাম 

দেখুন:পলাতক চেয়ারম্যানের প্রত্যাবর্তনের খবরে উত্তাল জামালপুর | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন