বিজ্ঞাপন

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ বৃদ্ধির হার বর্তমান মূল্যের তুলনায় প্রায় ১৭ থেকে ২১ শতাংশ।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়। পিডিবির প্রস্তাবের বিরোধিতা করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ বিভিন্ন অংশীজন।

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতি রয়েছে। দাম না বাড়ালে বিদ্যুৎখাত মারাত্মক ঝুঁকিতে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।

গণশুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিদ্যুতের দাম বাড়লে শিল্পকারখানার উৎপাদন খরচ বেড়ে যাবে এবং পরিস্থিতি ভয়াবহ হবে। তাই বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

পড়ুন: সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি: হাইকোর্টের বিস্ময়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন