বিজ্ঞাপন

দেশের আর্থিক খাত বিকেন্দ্রীকরণের ঘোষণা অর্থমন্ত্রীর

দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, এনবিআরসহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত এক সামিটে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের অর্থনীতি অস্থিরতার মধ্য দিয়ে গেছে এবং অনেক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। সঠিক হিসাব ব্যবস্থার অভাবে বিপুল সংখ্যক শিল্পকারখানা হারিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে ব্যাংক থেকে বিপুল অর্থ বের করে নিয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, দেশের অনেক ভালো কোম্পানি বর্তমানে পুঁজির ঘাটতিতে রয়েছে। ন্যায্য প্রতিযোগিতার অভাবকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমানতকারীদের টাকায় পরিচালিত ব্যাংকে উদ্যোক্তারা শেয়ারের মালিকানা ব্যবহার করে পর্ষদে বসে ঋণ অনুমোদন করে দেন। অনেক ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুন: ওমরাহ শুরুর সময়সূচি জানাল সৌদি আরব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন