বিজ্ঞাপন

১৪তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার প্রথম দিনে আনসারের ৭টি স্বর্ণ জয়

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ বুধবার (২০ মে ২০২৬) রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হয়েছে দুই দিনব্যাপী “১৪তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা–২০২৬”।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার প্রথম দিনে মেয়েদের বিভাগে মোট ৮টি স্বর্ণপদকের লড়াই অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলাদেশ আনসারের কুস্তিগিররা ৭টি স্বর্ণপদক জিতে আধিপত্য বিস্তার করে। অপরদিকে একটি স্বর্ণপদক জেতে বাংলাদেশ পুলিশ।

৫০ কেজি ওজন শ্রেণিতে পুলিশের আইরিনকে পরাজিত করে স্বর্ণ জেতেন আনসারের শারমিন আক্তার।
৫৩ কেজিতে পুলিশের নাসরিনকে হারিয়ে স্বর্ণ পান সুইফুং মারমা।
৫৫ কেজিতে শিমুকে পরাজিত করে স্বর্ণ জেতেন মাসিনু মারমা।
৫৭ কেজিতে হিরা মনিকে হারিয়ে স্বর্ণ পান মিম।
৫৯ কেজিতে জহুরা খাতুনকে পরাজিত করে স্বর্ণ জেতেন শুক্রান্তি বিশ্বাস।
৬২ কেজিতে রিয়া মনিকে হারিয়ে স্বর্ণ পান স্বপ্না।
৬৮ কেজিতে মাকসুদাকে পরাজিত করে স্বর্ণ জেতেন দোলা খাতুন।

অন্যদিকে ৭২ কেজি বিভাগে আনসারের কাজলকে হারিয়ে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ পুলিশের হালিমা খাতুন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ-এর ভাইস প্রেসিডেন্ট মেজর ইমরোজ (অব.)। এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আব্দুল মোবিন এবং কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি।

আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন