বিজ্ঞাপন

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান পরিবহন খাতের নানা সংকট ও ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বাস পরিবহন ব্যবসা চরম মন্দার মধ্যে রয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যাত্রী যাতায়াত কমে যাওয়া এবং সড়কে অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের চলাচল বৃদ্ধি পাওয়ায় বাস মালিকরা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন। এসব অবৈধ যানবাহনের কারণে নিয়মিত পরিবহন সেবা হুমকির মুখে পড়ছে বলেও তারা উল্লেখ করেন।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সফিউল আলম, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সড়ক সম্পাদক মাসুদ রানা বাবুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় পরিবহন খাতকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ষ্টেভিয়ার চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন