বিজ্ঞাপন

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে বিএনপি’র নেতাসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক সিএনজি সংঘর্ষে বিএনপি’র নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের উপজেলার এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক আব্দুল হামিদ টাঙ্গাইল মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং আব্দুর রশিদ কালিহাতী উপজেলা এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত রোস্তম আলী সরকারের ছেলে। আব্দুর রশিদ এলেঙ্গা পৌর বিএনপি’র তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিহাতী থেকে ছেড়া আসা একটি সিএনজি’র এলেঙ্গার দিকে যাচ্ছিলো। অপরদিকে এলেঙ্গা থেকে ছেড়া আসা কালিহাতীগামী একটি ট্রাক উপজেলার রাজাবাড়ি এলাকায় সিএনজি’র সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক আব্দুল হামিদ ও আব্দুর রশিদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মির্জাপুরে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় পথচারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন