বিজ্ঞাপন

ঈদে ফিরতি যাত্রা: ১ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (২২ মে) বিক্রি হচ্ছে আগামী ১ জুনের যাত্রার টিকিট।

বিজ্ঞাপন

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। আগের মতো এবারও সব আসনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে। এছাড়া ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার এই অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, আগুন দিল পুলিশভ্যানে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন