বিজ্ঞাপন

ভয়াবহ তাপদাহে পুড়ছে ভারত

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর প্রদেশ, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্য প্রদেশের একাধিক এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও তা পৌঁছে গেছে ৪৮ ডিগ্রির কাছাকাছি। প্রচণ্ড গরমে কার্যত অচল হয়ে পড়েছে জনজীবন। দুপুরের পর ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট, আর হাসপাতালগুলোতে বাড়ছে পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা। 

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা নেই। বুধবার দেশের সবচেয়ে উষ্ণ এলাকা ছিল উত্তর প্রদেশের বান্দা জেলা। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েক দিন অস্বাভাবিক গরমে পুড়ছে পুরো অঞ্চল। দিনের পাশাপাশি রাতে তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

পড়ুন:জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাস

দেখুন:ব্রিটিশ রাজপরিবারে নতুন করে বিতর্কের ঝড়! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন